যুগের চিন্তা ডেস্ক: শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের ২১ জেলার পোশাক কর্মীরা শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুট দিয়ে ফেরিতে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ যাচ্ছেন। একসঙ্গে বেড়েছে ছোট গাড়ির সংখ্যা। দিন প্রায় ৭০০ ছোট গাড়ি ফেরি পার হয়।
আজ সোমবার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোয় মানুষ ও ছোট গাড়ির ভিড় দেখা গেছে। এ রুটে দিনে সাতটি ও রাতে ১২টি ফেরি চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকালের দিকে ঢাকামুখী যাত্রীদের সামান্য চাপ ছিল। এখন ছোট গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন প্রায় ৭০০ ছোট গাড়ি ফেরি পার হয়। দিনের বেলায় ৭-৮টি ফেরি চললেও রাতে বেলা ১২-১৩ টি ফেরি চলে। রাতে পণ্যবাহী গাড়ির চাপ বেশি থাকে।


