যুগের চিন্তা ডেস্ক: ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) সংসদীয় আসন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। গতকাল রোববার সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়।
গত বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি হাবিবুর রহমান মোল্লা (৭৮)। ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়।


