Logo
Logo
×

স্বদেশ

নেত্রকোনার মুক্তিযোদ্ধা করোনা উপসর্গ নিয়ে না’গঞ্জে মৃত্যু

Icon

প্রকাশ: ১০ মে ২০২০, ০১:১৫ পিএম

নেত্রকোনার মুক্তিযোদ্ধা করোনা উপসর্গ নিয়ে না’গঞ্জে মৃত্যু
Swapno

যুগের চিন্তা ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার এক মুক্তিযোদ্ধার নারায়ণগঞ্জে মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। 


গতকাল শনিবার রাতে আটপাড়া উপজেলায় দুওজ ইউনিয়নে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধার লাশ নিয়ে আসেন তার সন্তানরা। 


আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা জানান, আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের বাসিন্দা একজন মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জে মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে সন্তানদের কাছে থাকা অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।


মৃতের সন্তানদের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ওই মুক্তিযোদ্ধা বেশ কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জে তার সন্তানদের কাছে বেড়াতে যান। সেখানে বেশ কদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। পরে শনিবার আটপাড়া উপজেলায় দুওজ ইউনিয়নে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধার লাশ নিয়ে আসা হয়।


পরে বাদ জোহর উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনসহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকাজ সম্পন্ন হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন