যুগের চিন্তা ডেস্ক: খাবারের প্রতি অন্যরকম ভালোলাগা ছিল জীবন ঘোষের (২৯)। আর এই ভালোলাগা থেকেই বাসার পাশে উত্তর মুগদায় গড়ে তুলে ‘জীবন ফুড ফ্যান্টাসি’ নামে একটি খাবারের দোকান। জীবনের এই ফুড ফ্যান্টাসি চালাতে সহযোগিতা করতেন তার বাবা নারায়ণ ঘোষ, মেজো ভাই মিঠুন ঘোষ ও ছোট ভাই রাজীব ঘোষ। যদিও দোকানের নিয়ন্ত্রণ ছিলো জীবনের কাছে। আর তাকে সার্বণিক সহযোগিতা করতো ছোট ভাই রাজীব। জীবনের ছোট ভাই রাজীব কিছুটা বাউণ্ডুলে স্বভাবের ছিল। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, সিগারেট খাওয়া ছিল তার নেশা। তার আড্ডাবাজিতে নিয়মিতই টাকার প্রয়োজন হতো।
তাই বড় ভাই জীবনের কাছ থেকে প্রতিদিনই ৫০-১০০ টাকা চাইতো সে। জীবন অনেক সময় দোকানের হিসাব থেকে টাকা দিতে চাইতো না। বাজে খরচের জন্য রাজীবকে প্রায়ই বকাঝকা করতো। এসব কারণে বড় ভাইয়ের প্রতি প্তি হয়ে ওঠেছিল রাজীব। একসময় ােভটা বড় হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় থাপ্পড় দেয়াকে কেন্দ্র করে রাজীব তার বড় ভাই জীবনে হত্যা করে।
জীবন হত্যার ঘটনাটি পুরোপুরি কুলেস ছিলো। ছোট ভাই বড় ভাইকে হত্যা করবে প্রাথমিকভাবে এমনটা ধারনা করা যায়নি। কারণ ঘাতক রাজীব তখনও পরিবারের সঙ্গে ছিল। আর করোনা পরিস্থিতিতে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন তদন্ত সংশ্লিষ্টদের কাছে ততটা সহজ ছিল না। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবুজবাগ জোনের সহকারি কমিশনার রাশেদ হাসানের নেতৃত্বে মুগদা থানা পুলিশ ঘাতক রাজীব ঘোষকে শুক্রবার গ্রেপ্তার করে। রাজীব বড় ভাইকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। (সূত্র: মানবজমিন)


