ডেমরা প্রতিনিধি : ডেমরায় নিঝুমবাগ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে করোনাভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে ডেমরার বাহির টেংরার নিঝুমবাগ এলাকায় এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুব হাসান নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএইচ হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ও শাহনাজ হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. সওকত হোসাইন সমুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানার অপারেশন অফিসার নুর আলম, সংরিক্ষত মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন, মেহেদী হাসান শরীফ ও ওমায়ের হোসেন প্রমুখ।
ডা.স ওকত হোসাইন সমুন বলেন, কোভিট-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্ত্ববান লোক এগিয়ে এসেছে। এ অবস্থায় এলাকায় অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় এসএইচ হেলথ কেয়ার হসপিটাল খোলা রাখা হয়েছে এবং শাহনাজ হেলথ কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মানব সেবা পরম ধর্ম। মানব সেবার ব্রত নিয়ে আমরা আমাদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। করোনাভাইরাসের সাথে সাথে ডেংগু মশার উপদ্রব বাড়ছে। উভয় সংকটে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রকির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন বেগ, হাজী মো. ইদ্রিস আলী, হাফেজ আমির হামজা প্রমুখ। পরে ১৫০জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।


