Logo
Logo
×

স্বদেশ

ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:১৬ পিএম

ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়ায় ডেমরার অসহায়, দরিদ্র ও কর্মহীন এমন প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্র বার (৮ মে) সকালে ডেমরার হাজীনগর এলাকায় ডেমরা প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থদের মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাউল পাঁচ কেজি, আলু তিন কেজি, আটা ২ কেজি, ডাল এক কেজি।

 

এসময় উপস্থিত ছিলেন, অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সি, ডেমরা প্রেসক্লাবের সহসভাপতি এমএ সিদ্দিক মিয়া, সহসভাপতি নজির আহমেদ, এফবিজেও এর ভারপ্রাপ্ত মহাসচিব সামসুল আলম, অর্থসচিব বাতেন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদনা আরিফুর রহমান সুমন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো.আসাদ, সিনিয়র সাংবাদিক রেজাউল, রাজিব হোসেন রাজু, সাবেক সাংঠনিক সম্পাদক রানা করিম, সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা হিমেল, ৬৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফ ইকবালসহ ডেমরা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ।

 

ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চেীধুরী বলেন, সরকারের পাশাপাশি বর্তমানে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের ডেমরা প্রেস ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যেই আপনারা জানেন, যে লকডাউনের কারণে সবাই বাসার মধ্যে অবস্থান করছেন। আমাদের ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকরা কিন্তু ঘরে বসে নেই, তারা খাদ্য সংকটে থাকা অসহায় মানুষকে বিভিন্ন উপায়ে খোঁজ-খবর নিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছে। করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহে কাজ কওে যাচ্ছে। এভাবে যেনো আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি সকলের কাছে দোয়া কামনা করি।

 

ডেমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ডেমরা প্রেসক্লাবের প্রত্যেক সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মহৎ উদ্যোগটি সম্পন্ন হয়েছে। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সংগঠনের উপদেষ্টা সকল দাতা সদস্য ও কার্যনিবাহীর কমিটিকে। আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আপনাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে। যারা বিত্ত্ববান আছেন সবাই নিজ নিজ দায়িত্বে গরিব, অসহায়, প্রতিবন্ধী, কর্মহীনদের পাশে দাঁড়ান সমাজ ও দেশের স্বার্থে কাজ করে যাওয়া আহবান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন