Logo
Logo
×

স্বদেশ

অসহায় হতদরিদ্রদের পাশে লায়ন্স ক্লাব

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:১৩ পিএম

অসহায় হতদরিদ্রদের পাশে লায়ন্স ক্লাব
Swapno

মহামারি করোনার কারণে হদরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দাঁড়িয়েছেন লায়ন্স ক্লাব। সংগঠনটি প্রতিদিন পাঁচশতাধিক লোকের মাঝে ইফতারসামগ্রী ও সেহরির খাবার বিতরণ করে চলছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন ও বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে অসবহায়, গরীব ও খেটে খাওয়া মানুষগুলো। তাদের আয়-রোজগার না থাকায় নানা অনিশ্চয়তা, হতাশা ও আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করতে না পেরে অনেকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। 

 

অসহায় গরীব দরিদ্র, বেকার ও অন্নহীন মানুষের কথা চিন্তা করে রাজধানীর পল্টন ফকিরাপুল, আরামবাগ, মানিকনগর, রামপুরা, খিলগাও, হাতিরঝিল, মধুবাগ, গাবতলা, মহাখালী বাড্ডা, বনস্রী এলাকায় বসবাসরত অসহায় মানুশেষর মধ্যে প্রতিদিন পাঁচশতাধিক মানুষের মাঝে ইফতারসমগ্রী ও সেহরির জন্য খাবার বিতরণ করে চলছেন।

সেহরির খাবার পাওয়া কয়েকজন জানান আমরা যখন হতাশায় দিন কাটাচ্ছি। কোন ভাবেই ভেবে পাচ্ছিলাম না কি করব। আমরা ঠিক সেই সময়ে আল্লাহ পাকের রহমত হিসেবে আমাদের পার্শে¦ এসে দাঁড়ায় লায়ন্স ক্লাবের লোকজন। তাদের এ সহযোগিতা আমরা কখনও ভুলবনা।

 

লায়ন্স ক্লাবের কেবিনেট সেক্রেটারি লায়ন্স শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহূর্তে দরিদ্র, অসহায় মানুষের ঘরে খাবার না থাকার সরকারি নির্দেশনা শোনে ঘরের বাইরে বের হয়ে পড়ছেন তারা। তাই তাদেরকে ঘরের মধ্যে রাখার প্রচেষ্টায় আমাদের পার্শে¦ দাঁড়াতে পেরে আমরা লায়ন্স ক্লাবের সকলে গর্ববোধ করছি। ইফতার ও সেহরি খাবার বিতরণ পুরো রমজান পর্যন্ত অব্যাহত  থাকবে বলে জানান এই সমাজ সেবক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন