Logo
Logo
×

স্বদেশ

মুন্সীগঞ্জে করোনায় আক্রান্ত ২৪৩ জন

Icon

প্রকাশ: ০৮ মে ২০২০, ০২:৩৩ পিএম

মুন্সীগঞ্জে করোনায় আক্রান্ত ২৪৩ জন
Swapno

যুগের চিন্তা ডেস্ক: নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে মুন্সীগঞ্জে।  এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ২৪৩ জনের। এতে মারা গেছেন ৮ জন। আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


মুন্সীগঞ্জ জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।  তারা হলেন- সিরাজদিখানের আবিরপাড়ার গীতা রানী পাল (৭০) ও তার পুত্র দীপক পাল (২৬), শ্রীনগরের ফৈনপুরের মো. মহিউদ্দিন (৬০) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের পানাম গ্রামের মায়া বেগম (৪২)।


মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬ জন, লৌহজংয় উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ২ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন এবং শ্রীনগর উপজেলায় ১২ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন