Logo
Logo
×

স্বদেশ

না’গঞ্জ ফেরত ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে জয়পুরহাটে মৃত্যু

Icon

প্রকাশ: ০৮ মে ২০২০, ০২:২৪ পিএম

না’গঞ্জ ফেরত ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে জয়পুরহাটে মৃত্যু
Swapno

যুগের চিন্তা ডেস্ক: নারায়ণগঞ্জ ফেরত মছির উদ্দিন (৬০ ) নামে এক গার্মেন্টস কর্মী জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। জয়পুরহাট সিভিল সার্জন অফিসের কর্মকর্তা শ্যামল কুমার মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।


গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান। তার মৃত্যু পর সেচ্ছাসেবীরা তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন করেন। মছির উদ্দিন উপজেলার রাই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।


ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, মছির উদ্দিন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। তিনি গত মঙ্গলবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে সস্ত্রীক নিজ গ্রামে আসেন। কিন্তু গ্রামবাসীদের বাধার মুখে তিনি গ্রামে ঢুকতে পারেননি। পরে ইউনিয়নের বড় পুকরা গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে সেখানেও গ্রামবাসীরা মছির উদ্দিনসহ তার পরিবারকে গ্রাম থেকে বের করে দেন। এরপর চেয়ারম্যানের মধ্যস্থতায় মছির উদ্দিন ও তার স্ত্রী রাইগ্রাম স্কুল ঘরে আশ্রয় নেন। সেখানে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।


এ ব্যাপারে জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞার সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে, একই অফিসের কর্মকর্তা শ্যামল কুমার মোবাইল ফোনে জানান, খবর পেয়ে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা মছির উদ্দিনের নমুনা সংগ্রহ করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন