Logo
Logo
×

স্বদেশ

র‌্যাব-১’র অভিযানে অস্ত্র, গোলা বারুদ ও মাদকসহ ব্যবসায়ী আটক  

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৫:২৫ পিএম

র‌্যাব-১’র অভিযানে অস্ত্র, গোলা বারুদ ও মাদকসহ ব্যবসায়ী আটক  
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইয়াবাসহ আরিফ হোসেন ওরফে আলিফ বিহারী ওরফে জুবায়ের হাসান আরিফ (৩৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে রূপগঞ্জের র‌্যাব-১ এর সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প সদস্যরা। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানর ৪নং শশীদল ইউনিয়ন ভূমি অফিস এলাকায় ৫ মে বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

এসময় তার কাছ থেকে ১টি একনালা সচল এলজি বন্দুক, ৩টি ৭.৬৫ এমএম পিস্তল, ৯টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ এবং ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। আটক আরিফ হোসেন ওরফে আলিফ বিহারী ওরফে জুবায়ের হাসান আরিফ যশোরের কোতয়ালীর মোল্লাপাড়া (বিসিএমসি কলেজের পিছনে) এলাকার আওয়ার মিস্ত্রী’র ছেলে।

 

র‌্যাব-১ এর সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানিয়েছেন, র‌্যাবের কাছে খবর ছিল অজ্ঞাতনামা একটি দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন সীমান্তবর্তী শশীদল এলাকায় বিপুল পরিমাণের মাদক সরবরাহ করবে। এমন সংবাদে র‌্যাব ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। বিকেলের দিকে একটি মোটরবাইক চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আরোহীকে তল্লাশী করে ওই পরিমাণের অস্ত্র ও মাদকসহ আটক করে।

 

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটককৃত জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরেই এসব অবৈধ ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানা অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১০ টির অধিক মামলা রয়েছে। এই অস্ত্র ব্যবসায়ীর বিষয়ে আরো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন