Logo
Logo
×

স্বদেশ

২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১১:৫৪ এএম

২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
Swapno

যুগের চিন্তা ডেস্ক: আগামী শনিবার থেকে টিসিবি সারাদেশে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 


আজ বৃহস্পতিবার  বাণিজ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানিকারক দেশগুলোকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে তারা যেন রপ্তানি আদেশ বাতিল না করে। অন্যবারের তুলনায় টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির জন্য এবার ১০ গুণ বেশি মজুদ আছে। 


টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম মানা হবে না’ হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অনেক অসাধু ডিলারকে জরিমানা করা হয়েছে। দোকানে স্বাস্থ্যবিধি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন