Logo
Logo
×

স্বদেশ

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট 

কার্টুনিস্ট কিশোর লেখক মুশতাক কারাগারে

Icon

প্রকাশ: ০৬ মে ২০২০, ০২:৪১ পিএম

কার্টুনিস্ট কিশোর লেখক মুশতাক কারাগারে
Swapno

যুগের চিন্তা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (৬ মে) বেলা ১টার দিকে তাদের দুইজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।


এ সময় মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জামশেদুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা বেগম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া স্ব স্ব বাসা  থেকে আটক করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ,র‌্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।’


মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘তাদেরকে আজ আদালতে হাজির করা হবে।এই মামলার ১১ জন আসামি। তাদের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

কার্টুনিস্ট কিশোর মূলত করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার বানিয়েছিলেন। আর সেসব পোস্ট করেছিলেন মুশতাক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন