Logo
Logo
×

স্বদেশ

ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

Icon

প্রকাশ: ০৬ মে ২০২০, ১১:৪৫ এএম

ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই
Swapno

যুগের চিন্তা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য (ঢাকা-৫) হাবিবুর রহমান মোল্লা আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। 


আজ বুধবার সকাল নয়টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


এর আগে গতকাল তাকে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার বেশি অবনতি হয়।


গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন