Logo
Logo
×

স্বদেশ

চেষ্টা করবো যাতে রোগী না বাড়ে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৮:১২ পিএম

চেষ্টা করবো যাতে রোগী না বাড়ে: স্বাস্থ্যমন্ত্রী
Swapno

যুগের চিন্তা ডেস্ক: মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে মন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

 


স্বাস্থ্যমন্ত্রী বলেন, মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে, কাজেই সংক্রমণ একটু বাড়বে, এটা আমরা ধরেই নিতে পারি। আমাদের যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। 


তিনি আরও বলেন, আমাদের জীবন এবং জীবিকা দুটোই একসঙ্গে চালিয়ে যেতে হবে। কাজেই সেভাবেই কাজগুলো করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে। আমাদের ম্যান্টেড হবে যাতে রোগী সঠিক চিকিৎসা পায়। সঠিকভাবে রাখতে পারি।’

 


সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ১৭ সদস্য বিশিষ্ট সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন