Logo
Logo
×

স্বদেশ

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১৮৩ জন, নতুন শনাক্ত ৭৮৬ জন

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৩:৪০ পিএম

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১৮৩ জন, নতুন শনাক্ত ৭৮৬ জন
Swapno

যুগের  চিন্তা ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জনে। 


আজ মঙ্গলবার  দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৮২টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭১১টি। মোট পরীক্ষা করা হয়েছে ৯৩ হাজার ৪৯৭টি। মৃত্যু হয়েছে এক জনের।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪০৩ জন।


নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১২৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৬৯৪ জন। গেল ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ২ হাজার ৪৭৭ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন ১ লাখ ৯৭ হাজার ৮১১ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন