Logo
Logo
×

স্বদেশ

ঢামেক করোনা ইউনিটে ৪ দিনে ৩০ রোগির মৃত্যু

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০২:০৯ পিএম

ঢামেক করোনা ইউনিটে ৪ দিনে ৩০ রোগির মৃত্যু
Swapno

যুগের চিন্তা ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে ভর্তি শুরুর ৪ দিনেই ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। 


মঙ্গলবার (৫ মে)  ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ তথ্য জানিয়েছেন।


রিয়াজ জানান, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নতুন কোভিড-১৯ ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে  মঙ্গলবার পর্যন্ত ৪ দিনে ভর্তি হওয়া ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। বাকিদের মধ্যে করোনা উপসর্গ ছিল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন