যুগের চিন্তা ডেস্ক: মুন্সিগঞ্জ সদর থানার ওসিসহ আরও ৩১ জনের নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই জেলায় মোট ১৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। আজ মঙ্গলবার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, সিরাজদিখান উপজেলায় ১৫ জন ও শ্রীনগর উপজেলায় একজন রয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ৩ মে ১২২ জনের নমুনা সগ্রহে করে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে পাঠানো হয়। এর মধ্যে গতকাল ৪ মে রাতে ৮১ জনের নমুনার রিপোর্ট এসেছে। আইইডিসিআরে পাঠানো ২৮ এপ্রিলের রিপোর্ট এখনও আসেনি। সোমবার আরও ১০৩ জনের সংগ্রহ করে মঙ্গলবার নিপসম পাঠানো হয়েছে।


