ডেমরা (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণায় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৬ ও ৬৭ নম্বর ওয়ার্ড এলাকায় কমিটির কেন্দ্রীয় আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি এ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (৪ মে) ডেমরার বড়ভাঙ্গস্থ নান্নু মুন্সী জামিয়া কারিমিয়া মাদ্রাসা মাঠে আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি এলাকার ২ সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আতিকুর রহমান নান্নু মুন্সি।
আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, সরকারি লকডাউন নির্দেশনায় আয়ের পথ বন্ধ হয়েছে খেটে-খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলোর। কিন্তু থেমে নেই তাদের ক্ষুধা-তৃষ্ণা। তাই নিম্ন আয়ের মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন সরকারের পাশাপাশি অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি। এক্ষত্রে এলাকার প্রতিটি পাড়া মহল্লায় মহল্লায় গিয়ে অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের স্লিপ। বিশেষ করে আল্লাহকে রাজি খুশির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে এ মহামারীতে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখছি।


