ডেমরা (যুগের চিন্তা ২৪) : সারাবিশ্বে করোনার কড়াল গ্রাসে মানুষ যখন দিশেহারা। চারদিকে সাধারণ খেটে খাওয়া দিন মুজুর ও অসহায় মানুষের হাহাকার খাবার না পেয়ে মানুষ যখন রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে ঠিক সেই মুহূর্তে রাজধানী ঢাকার ডেমরা ও আশপাশের এলাকায় গরীব অসহায় রোজাদাদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে। রোববার রাতে (৩ মে) লায়ন্স ক্লাবের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
সোমবার সকালে রাজধানীর বক্সনগর এলাকায় গিয়ে কথা হয় বিক্সাচালক মান্নান মিয়ার সঙ্গে। তিনি বলেন, লকডাউনের কারনে আমাদের রিক্সা চালানো বন্ধ হয়ে যায়। একদিকে রোজা অন্যদিকে রিক্সা চালানো বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের ছয়জন সদস্যদের নিয়ে হিমসিম খেতে হচ্ছে আমাকে। সেই মুহূর্তে একটি সংগঠনের লোকেরা রাতের আধারে সেহরির প্যকেট নিয়ে এসে আমাদের ঘরে পৌঁছে দেয়।
বড় ভাঙ্গা এলাকার চায়ের দোকানদার আলমাছ আলী বলেন, করোনার কারনে প্রায় দেড় মাস যাবৎ আমাদের দোকান বন্ধ হয়ে যায়। এতে আমরা অসহায় হয়ে পড়ি। এসময় ঢাকা ক্লাব নামে একটি সংগঠনের কয়েকজন কর্মী রাতের আধারে আমাদের হাতে সেহরির প্যাকেট তুলে দেন। এরকমভাবে যদি সকল ধনী লোকেরা গরীব,দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতো তাহলে আমাদের আর কোন কষ্ট থাকতো না।
লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ক্যাবিনেট সাধারণ সম্পাদক লায়ন শাহাদাৎ হোসেন বলেন, আমাদের আওতাভুক্ত রাজধানীর ডেমরা, রানীমহল, বক্সনগর, হাজী নগর, বড় ভাঙ্গা ও স্টাফ কোয়াটরে বসবাসরত বসবাসরত ৫০০ জন মানুষ বিশেষ করে হতদরিদ্র নিম্নবিত্ত ও মধ্যবিত্তদেরকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে প্রতিদিন। এছাড়াও পল্টন, ফকিরাপুল, আরামবাগ, মানিকনগর, রামপুরা, হাতিরঝিল, মহাখালী, বাড্ডা ও বনশ্রী এলাকায়ও সাহরি ও ইফতার দেয়া হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী ইফতার ও সেহেরির খাবার বিতরণ অব্যাহত থাকবে।


