Logo
Logo
×

স্বদেশ

করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ১২:৪৯ পিএম

করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
Swapno

যুগের চিন্তা ডেস্ক: বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। করোনাভাইরাসের দুশ্চিন্তায় তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।


সোমবার সকালে খিলগাঁও তিলপাড়ার ১৬৮/এ বাসায় এ ঘটনা ঘটেছে। তোফাজ্জল হোসেন পুলিশের এসবি শাখার কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, নিহত তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের যাওয়ার কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। এরপর বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে।


পরিবারের দাবি, সম্প্রতি করোনা টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু তিনি ফলাফলে সন্তুষ্ট ছিলেন না। সবসময়ই দুশ্চিন্তায় থাকতেন  হয়তোবা তার করোনা হয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।


আত্মহত্যার কারণ সম্পর্কে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে তার পরিবারের সদস্যরা বলছে যে করোনা নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। যদিও গত ২৯ এপ্রিল তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর এবং তিনিও সন্দেহ প্রকাশ করেন। সব মিলিয়ে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন। এ কারণেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন