যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৮৫৪ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৪৯ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। রোববার (৩ মে) বাংলাদেশ পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৪৪৯ জন। মোট আক্রান্তদের মধ্যে আইসোলেশনে আছেন ৩১৫ জন। আর কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২৫০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পাঁচজন পুলিশ সদস্য। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন।


