যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য মারা গেছেন। শুক্রবার রাতে মারা যাওয়া ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
নিহত পুলিশ কনস্টেবল ইমনের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর গ্রামে। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগছিলেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ীতে পাঠানো হয় ইমনকে। বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
সিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই পুলিশ সদস্যের শরীরের করোনার উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।


