Logo
Logo
×

স্বদেশ

নারায়ণগঞ্জের ঝগড়ায় সুনামগঞ্জে যুবক নিহত

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০১:৪৭ পিএম

নারায়ণগঞ্জের ঝগড়ায় সুনামগঞ্জে যুবক নিহত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে বকুল মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্ডিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত বকুল মিয়া নাচনী চন্ডিপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।


জানা যায়, নাচনী চন্ডিপুর গ্রামের রিয়াজ মেম্বার ও আব্দুল জলিল এর লোকজনদের মাঝে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে।


পুলিশ ও এলাকাবাসী থেকে জানা গেছে, নাচনী গ্রামের মারফত আলী ও হান্নান হোসেন নারায়ণগঞ্জের একই এলাকায় বসবাস করতেন। নারায়ণগঞ্জ থেকে দুই পরিবারের মধ্যে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মারফত আলী ও হান্নান হোসেনের পরিবারের ঝগড়ার সূত্রপাত। সপ্তাহখানেক আগে করোনা পরিস্থিতির কারণে দুই পরিবার নাচনী গ্রামে নিজেদের বাড়িতে ফিরে আসে। গত বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনা ঘটে। স্থানীয় লোকজন পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সমাধানের সময় নির্ধারণ করা হয়। কিন্তু এর আগেই দুই পরিবারের মারামারিতে বকুল মিয়া নিহত হন। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। 


দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন কে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন