Logo
Logo
×

স্বদেশ

নতুন করে মুন্সিগঞ্জে আরও ২৩ জন করোনা শনাক্ত

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:০৭ পিএম

নতুন করে মুন্সিগঞ্জে আরও ২৩ জন করোনা শনাক্ত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: নতুন করে মুন্সিগঞ্জে আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০২ জন।


শুক্রবার (১ মে) সকালে আইইডিসিআর থেকে ২১ জন এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে এসে পৌঁছে। 


মুন্সিগঞ্জ সদর উপজেলায় আটজন, টঙ্গীবাড়ি উপজেলায় দুইজন, লৌহজং উপজেলায় একজন, সিরাজদিখান উপজেলায় নয়জন, শ্রীনগর উপজেলার একজন এবং গজারিয়া উপজেলায় দুইজন রয়েছেন। সদরের আটজনের মধ্যে নারায়ণগঞ্জে মারা যাওয়া বৈখর গ্রামের এক নারীও রয়েছেন।


সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৬ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট শুক্রবার সিভিল সার্জন অফিসে এসে পৌঁছেছে। ওই দিনের ৫৫ জনের নমুনার মধ্যে ২১ জনের পজিটিভ এবং ১৫ জনের নেগেটিভ রিপোর্ট আসে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন