Logo
Logo
×

স্বদেশ

‘করোনা যোদ্ধাদের সুরক্ষা বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার’

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০১:১২ পিএম

‘করোনা যোদ্ধাদের সুরক্ষা বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার’
Swapno

যুগের চিন্তা ডেস্ক: করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  শুক্রবার (১ মে) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।


তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ। সাহস হারানোর কোন কারণ নেই, আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব। 


মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষদেরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন