Logo
Logo
×

স্বদেশ

রাঙ্গামাটি বাদে সব জেলায় করোনা সংক্রমন

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ১১:৫৩ এএম

রাঙ্গামাটি বাদে সব জেলায় করোনা সংক্রমন
Swapno

যুগের চিন্তা ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। ইতিমধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় করোনা সংক্রমন ঘটেছে।  শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলাতে এখনো করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা সিটিতে ৫৪ দশমিক ৩৯ শতাংশ অর্থাৎ তিন হাজার ৭৫১ জন। জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে ৯২৩ জন।


গতকাল শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।


আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৬৩ জেলার মধ্যে সবচেয়ে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা জেলা। এরপরেও চট্টগ্রাম, যশোর, জামালপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ জেলাসহ বেশ কিছু জেলাতে সংক্রমণ ব্যাপক হারে ছড়ানোর ঝুঁকি আছে।


সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী-


ঢাকা বিভাগ
মোট আক্রান্তের ২৮ দশমিক ৮৯ শতাংশ অর্থাৎ ১ হাজার ৯৯২ জন। এর মধ্যে ঢাকা জেলায় ৯৯, নারায়ণগঞ্জ ৯২৩,  গাজীপুর ৩৩২, কিশোরগঞ্জ ২০০, মাদারীপুর ৩৮,  মানিকগঞ্জ ২১,  মুন্সিগঞ্জ ১১০, নরসিংদী ১৪৫, রাজবাড়ী ১৭, ফরিদপুর ১২, টাঙ্গাইল ২৮, শরীয়তপুর ৩০ ও গোপালগঞ্জে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।


চট্টগ্রাম বিভাগ
মোট আক্রান্তের ৪ দশমিক ২৯ শতাংশ অর্থাৎ ২৯৬ জন। এদের মধ্যে চট্টগ্রামে ৭৪, কক্সবাজার ২৩,  কুমিল্লা ৯৩, ব্রাহ্মণবাড়িয়া ৪০, খাগড়াছড়ি ১, লক্ষ্মীপুর ৩৫, বান্দরবান ৪, নোয়াখালী ৬, ফেনী ৬ এবং চাঁদপুরে ১৪ জন আক্রান্ত হয়েছেন।


সিলেট বিভাগ
মৌলভীবাজার ১২, সুনামগঞ্জ ২৮, হবিগঞ্জ ৫৩ এবং সিলেটে ১৬ জন আক্রান্ত হয়েছেন।


রংপুর বিভাগ
রংপুরে ৩১, গাইবান্ধা ২১, নীলফামারী ১৩, লালমনিরহাট ৩, কুড়িগ্রাম ৭, দিনাজপুর ২০, পঞ্চগড় ৮ এবং ঠাকুরগাঁওয়ে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

খুলনা বিভাগ
খুলনায় ১১, যশোর ৬৩, বাগেরহাট ২, নড়াইল ১৩, মাগুরা ৭, মেহেরপুর ২, সাতক্ষীরা ১, ঝিনাইদহ ১৯, কুষ্টিয়া ১৫ এবং চুয়াডাঙ্গায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহে ১৪৩, জামালপুর ৬১, নেত্রকোনা ২৯ এবং শেরপুরে ২৫ জন আক্রান্ত হয়েছেন।


বরিশাল বিভাগ
বরগুনা ৩০, ভোলা ৫, বরিশাল ৪০, পটুয়াখালী ২৭, পিরোজপুর ৯ এবং ঝালকাঠিতে ৮ জন আক্রান্ত হয়েছেন।


রাজশাহী বিভাগ 
জয়পুরহাট ২৮, পাবনা ৮, চাঁপাইনবাবগঞ্জ ২, বগুড়া ১৮, নাটোর ৮, নওগাঁ ১৫, সিরাজগঞ্জ ৩ এবং রাজশাহীতে ১৯ জন আক্রান্ত হয়েছেন।


উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৬৮ জন। এই পর্যন্ত সর্বমোট শনাক্ত হয়েছে সাত হাজার ৬৬৭ জন। সুস্থ হয়েছে ১৬০ জন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন