Logo
Logo
×

স্বদেশ

গেল ২৪ ঘন্টা আরও ৮ জনের প্রাণহানি, আক্রান্ত বেড়ে ৭১০৩ জন

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৩:২৭ পিএম

গেল ২৪ ঘন্টা আরও ৮ জনের প্রাণহানি, আক্রান্ত বেড়ে ৭১০৩ জন
Swapno

যুগের চিন্ত ডেস্ক: দেশে করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫০ জন।


আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


ডা নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭০৬টি নমুনা সংগ্রহ এবং আগের কিছু পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৮টি। যা আগের দিনের তুলনায় ১৪.৬৮ শতাংশ বেশি। যা নমুনা সংগ্রহ করা তা আগের দিনের তুলনায় ৯.২১ শতাংশ বেশি। এ পর্যন্ত ৫৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 


তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৮ জন। এর মধ্যে ৬ জন ঢাকার বাকি দু’জন ঢাকার বাইরের। মৃত আট জনের মধ্যে ৬ জন পুরুষ, দু’জন নারী। যারা মৃত্যুবরণ করেছে তাদের চার জনের বয়সই ৬০ বছরের বছরে ঊর্ধ্বে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দু’জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দু’জন। গত একদিনে আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৫৪৪ জন। সারাদেশে আইসোলেশন শয্যা  রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছেন তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাহিরে শয্যা রয়েছে পাঁচ হাজার ৬৯৪টি। আর দেশে আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন