যুগের চিন্তা ডেস্ক: মহামারি করোনা পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি যে পর্যন্ত উন্নতি না ঘটবে, সে পর্যন্ত অনাহুত শ্রমিকদের ঢাকা আসার প্রয়োজন নাই। ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, কোনো শ্রমিককে ইনভাইট (ঢাকায় আসতে বলেননি) করেননি। এবং তারা ভবিষ্যতেও করবেন না, যে পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে।
বিজিএমইএ'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দূর-দূরান্ত থেকে কোনো শ্রমিক আনছি না। আনতে চাচ্ছি না। তারপরও বাস্তবতা হলো অনেকে চলে আসছেন। তাদের আমরা ডিসকারেজ করার চেষ্টা করছি।


