Logo
Logo
×

স্বদেশ

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে’

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৩:৪০ পিএম

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে’
Swapno

যুগের চিন্তা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। এই লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই। ইনশাআল্লাহ। 


সেতুমন্ত্রী বলেছেন, দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।


তিনি আরও বলেন,  পবিত্র রমজান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন