Logo
Logo
×

স্বদেশ

করোনায় আরও তিন জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৯ জন

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৩:৩৩ পিএম

করোনায় আরও তিন জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৯ জন
Swapno

যুগের চিন্তা ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৫৫ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন। নতুন করে সুস্থ হয়েছে আট জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।


মঙ্গলবার (২৮ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


ডা. নাসিমা সুলতানা জানান, নিহত তিনজনের সবার বয়স ৬০ বছরের উপরে। তাদের সবার বাসা ঢাকায়। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আটজন এ পর্যন্ত মোট সুস্থ হলো ১৩৯ জন। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৩০৯ জনের। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩৩২ জনের। নমুনা সংগ্রহের হার বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১১১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ২৪৮ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন