Logo
Logo
×

স্বদেশ

সাবেক ইউপি সদস্যের বাড়িতে থেকে বিপুল সার ও বীজ উদ্ধার

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০১:৩৯ পিএম

সাবেক ইউপি সদস্যের বাড়িতে থেকে বিপুল সার ও বীজ উদ্ধার
Swapno

যুগের চিন্তা ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মেহেদী হাসান পুলুর বাড়ি থেকে কৃষি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। 


সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।  আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদী পালিয়ে যান। মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল।


নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মেহেদী হাসান। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত ১০টার দিকে তার বাড়িতে অভিযান চালান। টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার বাড়ির একটি ঘর থেকে সরকারি বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, পাঁচ কেজি ওজনের পাঁচ বস্তা ব্রী ৪৮ জাতের ধান বীজ, ২২ বস্তা এমওপি সার ও ৪৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।


উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান, অভিযানে উদ্ধারকৃত সার ও বীজ সরকারের কৃষি বিভাগের বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যবসায়ীর বাড়িতে কীভাবে আসলো তা তদন্ত করে বের করা হবে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন