যুগের চিন্তা ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারের রসুন-আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বেশি দামে বিক্রি করার অভিযোগে পাইকারি আড়তে অভিযান চালাচ্ছে র্যাব।
মঙ্গলবার দুপুর ১২টায় র্যাব-৩ এ অভিযান শুরু করেছে। সেখানে কয়েকটি আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।
ম্যাজিস্ট্রেট পলাশ বসু সংবাদমাধ্যমকে জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সরকার কর্তৃক নির্ধারন করা হয়েছে। কিন্তু আড়াতদাররা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে।
র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকার আদার কেজিপ্রতি পাইকারি দাম নির্ধারণ করেছে দেড়শ টাকা। কিন্তু এখানে দুইশোর অধিক দামে বিক্রি করা হচ্ছে। এখন অভিযান চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


