Logo
Logo
×

স্বদেশ

করোনায় নতুন ৪১৮ জন আক্রান্ত, মৃত্যের সংখ্যা বেড়ে ১৪৫

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৩:২০ পিএম

করোনায় নতুন ৪১৮ জন আক্রান্ত, মৃত্যের সংখ্যা বেড়ে ১৪৫
Swapno

যুগের চিন্তা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।


রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২২ জন। তবে যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন তাদের কিসাবে ধরা হয়। গত একদিনে পরীক্ষা হয়েছে ৩৪৭৬ টি নমুনা এবং এই নমুনার মধ্যে ৪১৮ জনের মধ্যে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৪৬ হাজার ৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র গতকালই (শনিবার) নমুনা সংগ্রহ হয়েছে ৩৬৮০টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল তা গতকালের তুলনায় ৭.৫ শতাংশ বেশি। পরীক্ষা করা নমুনাও গতদিনের তুলনায় ৪ শতাংশ বেশি।


তিনি আরও বলেন, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ তিন জন, নারী ২ জন। এর মধ্যে ঢাকার ৪ ও দোহারের একজন। একজনের বয়স ১০ বছরের নিচে। তার কিডনির সমস্যা ছিল। এরপর তার কোভিড-১৯ হয়েছে এবং মৃত্যুবরণ করে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১ জন এবং ৫১-৬০ বছরের মধ্যে তিনজন।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আইসোলেশন সম্পর্কে বলেন, ২৪ ঘণ্টা আইসোলেশনে রাখা হয়েছে ৭৫ জন এবং এ পর্যন্ত ১ হাজার ১৬৪ জন। আইসোলেশন থেকে গত ২৪ ঘণ্টা মুক্ত হয়েছে ৪৪ জন এবং এ পর্যন্ত ৭০৯ জন। আইসোলেশনে যারা ছিলেন তারা সবাই প্রাতিষ্ঠানিক বা হাসপাতালে ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন