Logo
Logo
×

স্বদেশ

লকডাউন ইসকন মন্দির, ৩৬ জন করোনায় আক্রান্ত

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৬:০৮ এএম

লকডাউন ইসকন মন্দির, ৩৬ জন করোনায় আক্রান্ত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। মন্দিরের ৩৬ জন করোনা আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে মন্দিরটি লকডাউন করা হয়। 


আক্রান্তদের মধ্য মন্দিরের পুরোহিত সেবায়েতরা রয়েছেন। আক্রান্ত সবাই মন্দিরের ভেতরে অবস্থান করছেন। লকডাউনের পর বাহিরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মন্দিরের ওপর পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


গেণ্ডারিয়া থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক এনায়েত করিম সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার রাতে মন্দিরের ৩৬ জন আক্রান্ত হওয়ার খবর পেয়ে গতকাল শনিবার সকালে পুলিশ মন্দিরটি লকডাউন করে দিয়েছে। আপাতত আক্রান্তদের ভেতরেই রাখা হয়েছে। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একজন সহকারি উপ পরিদর্শকও করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন