Logo
Logo
×

স্বদেশ

করোনা ছড়িয়েছে ৬০ জেলায়

আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৯ জন

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৩:৩০ পিএম

আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৯ জন
Swapno

যুগের চিন্তা ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে। নতুন করে কেউ সুস্থ হয়নি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন।


শনিবার (২৫ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ৪২২ জনের। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৭ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩ টি।


তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৯ জন। এদের মধ্যে চার জন পুরুষ, পাঁচ জন নারী। মৃত্যু নয় জনের মধ্যে রয়েছে ঢাকায় তিন জন, নারায়ণগঞ্জে দুইজন, টাঙ্গাইলে একজন, মাদারীপুরে একজন, ময়মনসিংহে একজন, জয়পুরহাটে দুই জন। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৭০ বছরের ঊর্ধ্বে  সাত জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই এক জন, ৬০ বছরের ঊর্ধ্বে একজন।


তিনি জানান, এখন পর্যন্ত ৬০টি জেলার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে বরিশালের ভোলা ও রাজশাহীর নাটোর এ তালিকায় যুক্ত হয়েছে। এখন পর্যন্ত চারটি জেলা বাদ আছে
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন