যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে অনেক দেশে কিটের সংকট দেখা দিয়েছে। এবার করোনা পরীক্ষার কীট উৎপাদনে দেশের গণস্বাস্থ্য কেন্দ্র শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি। আগামীকাল নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দেয়ার পরে প্রথমে দেব ১০ হাজার কীট, তারপরে ১ লাখ দেব কীট।
ডা. জাফরুল্লাহ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ওধুষ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আর্মি পেথলজি ল্যাবরেটোরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) বেশকিছু প্রতিষ্ঠানকে আমরা আগামীকাল কীট দেব।


