যুগের চিন্তা ডেস্ক: বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে মোহাম্মদপুরে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা মানুষের কাছে যাচ্ছে। এদিকে বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। সরকারি কোনো ত্রাণ পায়নি, তারপরও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার হয়রানি করছে সরকার। বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চলছে। মানুষ মরুক রাস্তাঘাটে লাশ পড়ে থাকুক তার বাইরে কিছু করা যাবে না এটা সরকারের ভাবনা। সরকার নিজেরাও কিছু করছে না, নিজ দলের লোকদের চুরি ডাকাতের মধ্যে ফেলে দিয়েছে। অন্য কেউ দায়িত্ব পালন করলেও তারা জুলুম-নির্যাতন করছে।
রিজভি আরও বলেন, এই ভাইরাস বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। জনজীবনে আশঙ্কাও ভয়-ভীতি সৃষ্টি করেছে। কিন্তু ভয়কে দূরীভূত করার জন্য পূর্ব থেকে যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল তা সরকার গ্রহণ করেনি। পৃথিবীর অনেক দেশ ভিয়েতনাম ভুটান সহ অন্যান্য দেশ করাঘাত মোকাবেলা করার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিল। সে কারণে এসব দেশে মৃত্যুর হারও কম আক্রান্তের হার কম। কিন্তু বাংলাদেশ প্রস্তুতি না থাকায় লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে ।


