যুগের চিন্তা ডেস্ক: সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ পরিবারের সর্বস্ব। এতে প্রায় ২৫ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরের পাঠানটুলা পল্লবী সি ব্লকের যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়ার মালিকানাধীন ২০ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আধাপাকা বাসাটিতে পাঁচটি পরিবার ভাড়া থাকতেন। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ সময় তাদের কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। পল্লবীর ওই বাসায় আগুন লাগার খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন ও স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি।


