Logo
Logo
×

স্বদেশ

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৭:৫৭ পিএম

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
Swapno

যুগের চিন্তা ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


নিহতেররা হলো- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।


নিহত ফাতেমার দেবর আরিফ জানান, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। তার ভাইয়ের কোনো শত্রু আছে বলে তার জানা নাই। কে বা কারা হত্যাকান্ড করেছে তা জানা যায়নি। 


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার এলাকায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে কে বা কারা। নিহতরা সম্পর্কে মা, ছেলে ও মেয়ে। বুধবার (২২ এপ্রিল) রাতে যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহগুলো মর্গে পাঠানোর হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন