Logo
Logo
×

স্বদেশ

করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪ জন

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৩:০১ পিএম

করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪ জন
Swapno

যুগের চিন্তা ডেস্ক: গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১২৭ জন। নতুন করে আক্রান্ত হিসেবে আরও শনাক্ত হয়েছে ৪১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৪১৬টি নমুনা। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৮।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন