Logo
Logo
×

স্বদেশ

বরগুনায় ছিন্নমূল মানুষদের কাউন্সিলরের লাঠিপেটা

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৭:১০ পিএম

বরগুনায় ছিন্নমূল মানুষদের কাউন্সিলরের লাঠিপেটা
Swapno

যুগের চিন্তা ডেস্ক: পশ্চিম বরগুনা ৯ ওয়ার্ডে সদর সড়কের দক্ষিণ পাশে বস্তির মতো ছোট ঘরে ছিন্নমূল ভূমিহীন মানুষেরা গাদাগাদি করে বসবাস করে। আজ বুধবার দুপুরে দিকে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের এক পর্যায়ে ওই পরিবারগুলোর মধ্যে দুই পক্ষের হাতাহাতি ও এক পর্যায়ে মারামারি শুরু হয়।


পরে হঠাৎ কিছুক্ষন পর মোটা একটি লাঠি নিয়ে হাজির হন ওই ওয়ার্ডের কাউন্সিলর ফারুক। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন নারী এলোপাথারি পেটানো শুরু করে। কয়েকজন কাউন্সিলর হাত থেকে লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করলে ব্যর্থ হন। কাউন্সিলর পিটুনিতে ছঙ্গভঙ্গ হয়ে যে যার ঘরে চলে যায়। 


এদিকে, কাউন্সিলরের ওই পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও দেখে অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 


সদর থানার ওসি আবির হোসেন মোহাম্মদ বলেন, কাউন্সিলর কাউকে পিটানোর অধিকার রাখে না। বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন