Logo
Logo
×

স্বদেশ

কক্সবাজারে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি করোনা শনাক্ত

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৬:৩৮ পিএম

কক্সবাজারে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি করোনা শনাক্ত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমন দেশের প্রায় সব জায়গায় বিস্তার ঘটেছে। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি রোগি শনাক্ত হয়েছে। তারপরে ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে ৪৯২ রোগি শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে গার্মেন্টস কল কারখানা হওয়ার সুবাধে দেশের বিভিন্ন জেলা থেকে জীবিকা নির্বাহের জন্য অনেক মানুষ কাজ করে। কক্সবাজার শহরে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
 

বুধবার (২২ এপ্রিল) পরীক্ষা করা ৬৪ জনের নমুনায় ৬৩ জনের ফলাফল নেগেটিভ এলেও কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকার ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।


কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির বলেন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবারও (২২ এপ্রিল) ৬৪ জন করোনা সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে কক্সবাজার শহরের এক বাসিন্দার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিসব রিপোর্টই নেগেটিভ।


কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন, ওই ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার পর তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার পাশাপাশি তার সংস্পর্শে যারা এসেছেন তাদের খোজ করে কোয়ারেন্টাইনে করতে কাজ করা হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন