Logo
Logo
×

স্বদেশ

ছুটি বাড়লো ৫ মে পর্যন্ত 

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৪:৪১ পিএম

ছুটি বাড়লো ৫ মে পর্যন্ত 
Swapno

যুগের চিন্তা ডেস্ক:  করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতার মধ্যেই সাধারণ ছুটি আরো ১০ দিন বাড়িয়েছে সরকার। বিভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বুধবার (২২ এপ্রিল) বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে।


তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিকেলের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।  


গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন