Logo
Logo
×

স্বদেশ

ভাড়াটিয়াকে বের করে দেওয়া বাড়িওয়ালী গ্রেপ্তার

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০১:০৮ এএম

ভাড়াটিয়াকে বের করে দেওয়া বাড়িওয়ালী গ্রেপ্তার
Swapno

যুগের চিন্তা ডেস্ক: কলাবাগান থানা এলাকায় দুই মাসের বাচ্চাসহ এক ভাড়াটিয়াকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।


মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে র‌্যাব-২ এর একটি দল ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কলাবাগ থানায় মামলা হয়েছিল।


র‌্যাব-২’র মেজর আরেফিন বলেন, ‘দুই মাসের বাচ্চাসহ ভাড়াটিয়াকে বের করে দেওয়া বাড়ির মালিক ওই নারীকে সন্ধ্যা সাড়ে ৭ টায় ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’


গত রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেন বাড়ি মালিক শম্পা। উল্টো তিনি থানায় অভিযোগ করেন ভাড়াটে তাকে মারধর করেছে।


এরপরও ওই রাতে র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে বাসায় রাখার অনুরোধ জানিয়েছিল। পরে ভাড়াটিয়া তার বিরুদ্ধে মামলা করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন