Logo
Logo
×

স্বদেশ

করোনায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৩৮২ জন

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৩:২১ পিএম

করোনায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৩৮২ জন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে।  নতুন করে আরও ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে ২ হাজার ৯৪৮ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে। 


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ১২৮ জনের। যা আগের দিনের তুলনা ৩ দশমিক ৭ শতাংশ বেশি। পরীক্ষা করা হয় ২ হাজার ৭৭৯ জনের। যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি।


তিনি বলেন, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়সের হিসাবে ৬০ এর ওপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ এবং ৪০ থেকে ৫০ এর মধ্যে ৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৭৬৫ জন। মুক্ত হয়েছেন ২ জন। এ পর্যন্ত ৫৮৪ জন আইসোলেশন থেকে ফিরে গেছেন। 


তিনি বলেন, যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে আমাদের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন