Logo
Logo
×

স্বদেশ

বিএনপির ত্রান বিতরণে বাধার অভিযোগ ভিত্তিহীন: সেতুমন্ত্রী

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০২:৩৪ পিএম

বিএনপির ত্রান বিতরণে বাধার অভিযোগ ভিত্তিহীন: সেতুমন্ত্রী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে বিএনপির ত্রাণ বিতরণে বাধা দেওয়া অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান।


ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।’


ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় চাল চোরদের ক্ষমা নেই।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন