Logo
Logo
×

স্বদেশ

না’গঞ্জ ফেরত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের প্রথম করোনা রোগি

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১২:২০ পিএম

না’গঞ্জ ফেরত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের প্রথম করোনা রোগি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নিজ বাড়িতে গিয়ে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই জেলায় তিনি প্রথম করোনা রোগি শনাক্ত হলেন। এ ঘটনায় ওই রোগির আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। 


জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায়। তিনি নারায়ণগঞ্জ জর্জ আদালতে কর্মরত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে আসেন ওই ব্যক্তি। ওইদিনই তার রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল সোমবার প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন