যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষদের ত্রাণ দিচ্ছে সরকার ও বিভিন্ন সংস্থা। এই ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় একজন করে সচিব এ দায়িত্ব পালন করবেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগকৃত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান করবেন।
ত্রান সমন্বয়ে দায়িত্ব পাওয়া সচিবদের নামের তালিক দেখতে ক্লিক করুন....


