Logo
Logo
×

স্বদেশ

একদিনে রেকর্ড আক্রান্ত ৪৯২ জন, আরও ১০ জনের প্রাণহানী

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৪:৩২ পিএম

একদিনে রেকর্ড আক্রান্ত ৪৯২ জন, আরও ১০ জনের প্রাণহানী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। নতুন শনাক্ত হয়েছেন ৪৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।  


সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত ’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


সিএমএসডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহিদুল্লাহ। তিনি বলেন, এ পর্যন্ত ১৪ লাখ ৬৭ হাজার পিপিই ক্রয় করেছে সরকার। এসময় তিনি কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সবাইকে একসঙ্গে এ দুর্যোগ মোকাবিলায় কাজ করার আহ্বান জানান।  


নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা। যে নমুনা গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৪৯২ জন শনাক্ত হয়েছে। 


তিনি বলেন, মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। এর মধ্যে ঢাকার ৫ জন, নারায়ণগঞ্জের ৪ এবং নরসিংদির ১ জন রয়েছেন। বয়সের হিসাবে ৬০ এর উপরে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ২ জন। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১০ শতাংশ এবং পরীক্ষার হার বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ।


গাজীপুরে আক্রান্তের হার বাড়ছে জানিয়ে তিনি বলেন, সেখানে ১৯ দশমিক ৫ শতাংশ, কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৭ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ৭১৩ জন। নরসিংদিতে আক্রান্তের হার ৬ শতাংশ। ঢাকা এবং নারায়ণগঞ্জে আগের মতোই রয়েছে। এটা পরে ওয়েবসাইটে জানানো হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন