যুগের চিন্তা রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণে ঢাকার পরে নারায়ণগঞ্জের স্থান। এবার নবাবগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার (১৯ এপ্রিল) রাতে পরীক্ষার ফলাফল পেয়ে তারা ওই ব্যক্তির শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হন।
নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে ফিরেছিলেন।
ডা. অনুপ জানান, নিজ গ্রামে ফেরার পর ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে সংবাদ পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। রাতে ফলাফলে পাই। তাকে আপাতত তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্বজনদেরসহ আশপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এই একই ইউনিয়নে গাজীপুর, রাজধানী ও ঢাকা ফেরত ৩৮ ও ৫৮ বছর বয়সী আরও দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন।


